দ্বিতীয় কন্যাসন্তানের মা হলেন ডাকসু নেত্রী সাবিকুন্নাহার তামান্না 

আরটিভি নিউজ

শনিবার, ২২ নভেম্বর ২০২৫ , ০৪:৪৬ পিএম


দ্বিতীয় কন্যাসন্তানের মা হলেন ডাকসু নেত্রী সাবিকুন্নাহার তামান্না 
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সিনেট সদস্য, ডাকসুর কার্যনির্বাহী সদস্য এবং ঢাবি শাখার ছাত্রীসংস্থার সভানেত্রী সাবিকুন্নাহার তামান্না আবারও মা হয়েছেন।

বিজ্ঞাপন

শনিবার (২২ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রীসংস্থার ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে লেখা হয়, আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ! ছাত্রীসংস্থা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভানেত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য ও ডাকসুর কার্যনির্বাহী সদস্য সাবিকুন্নাহার তামান্না আজ দ্বিতীয় কন্যাসন্তানের মা হয়েছেন।

বিজ্ঞাপন
আরও পড়ুন

পোস্টে লেখা আরও উল্লেখ করা হয়, মা ও নবজাতকের জন্য কল্যাণ কামনা করছি। ‘বা-রাকাল্লা-হু লাকা ফিল মাউহুবি লাক, ওয়া শাকারতাল ওয়া-হিবা, ওয়া বালাগা আশুদ্দাহু, ওয়া রুযিক্তা বিররাহু।’

উল্লেখ্য, সাবিকুন্নাহার তামান্না ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্রী। পড়াশোনার পাশাপাশি সংসারও সামলাচ্ছেন তিনি। ১ বছর বয়সী এক সন্তানের জননী তামান্না এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছিলেন।

বিজ্ঞাপন

বাবার চাকরির সূত্রে ২০১৫ সালে গাজীপুরে গিয়ে একটি স্কুলে নবম শ্রেণিতে ভর্তি হন তিনি এবং সেই স্কুল থেকেই এসএসসিতে জিপিএ-৫ অর্জন করেন।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission